প্রতিরোধের হাতেখড়ি ও ছাত্র অধিকার পরিষদ Initiation into Resistance & BSRC
১. রাজপথের শুরু ও ফ্যাসিবাদবিরোধী লড়াই 1. Beginning on the Streets & Anti-Fascist Struggle
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই তারেক রেজা ছিলেন রাজপথের নিয়মিত মুখ। কাশ্মীরের আজাদির দাবিতে রাজু ভাস্কর্যে দাঁড়ানো থেকে শুরু করে দিল্লির আধিপত্যবাদ ও এনআরসি-সিএএ (NRC-CAA) বিরোধী আন্দোলন—সবখানেই তিনি ছিলেন সরব। তবে মোড় ঘুরে যায় ২০১৯ সালের অক্টোবরে, বুয়েটে আবরার ফাহাদ শহীদ হওয়ার পর। ছাত্রলীগের নির্যাতনে তিনি হল ছেড়ে দেন এবং আখতার হোসেন ও নাহিদ ইসলামসহ তৎকালীন ছাত্র অধিকার পরিষদের লড়াকু কাফেলায় সরাসরি শামিল হয়ে যান। ডিসেম্বরে ডাকসু ভবনে বাতি নিভিয়ে নারকীয় হামলা কিংবা কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদ—প্রতিটি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়েই রাজপথ হয়ে ওঠে তাঁর ঠিকানা। From his very first year at the university, Tareq Reza was a regular presence on the streets. From standing at the Raju Memorial Sculpture demanding Kashmir's freedom to protesting Delhi's hegemony and the NRC-CAA, he remained vocal everywhere. The decisive turning point came in October 2019 after the martyrdom of Abrar Fahad at BUET. Leaving his residential hall due to Bangladesh Students' League (BSL) persecution, he directly joined the fighting ranks of the Bangladesh Students' Rights Council (BSRC; Chhatra Odhikar Parishad) alongside comrades like Akhter Hossen and Nahid Islam. Whether protesting the brutal lights-out attack inside the DUCSU building in December or leading demonstrations against the Kurmitola rape case in early 2020, the streets became his permanent address in every anti-fascist struggle.
২. গুমবিরোধী সংগ্রাম ও প্রশাসনিক সংস্কার 2. Anti-Enforced Disappearance Struggle & Administrative Reform
২০২১ সালের মার্চে মোদিবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার। সেই আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলায় আখতার হোসেন ও আকরাম হুসাইনসহ বহু সহযোদ্ধা কারাগারে যান। ভয়াল সেই সময়েও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তিনি পিছপা হননি। মানুষ যখন 'আয়নাঘর' বা গুম নিয়ে কথা বলতেও আতঙ্কিত হতো, সেই থমথমে সময়ে শহীদ মিনারে গুমবিরোধী আন্দোলনে কণ্ঠ তোলেন তাঁরা। পাশাপাশি চলতে থাকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতন ও প্রশাসনিক হয়রানি বন্ধের ধারাবাহিক সংগ্রাম। He remained vocal during the March 2021 anti-Modi protests, during which attacks by BSL and police sent numerous comrades, including Akhter Hossen and Akram Hossain, to prison. Even in that climate of fear, he never stepped back from the anti-fascist struggle. At a time when people were terrified to even whisper about enforced disappearances or Aynaghar (secret detention cells), they raised their voices at the Central Shaheed Minar against state abductions, alongside continuous campaigns against guestroom torture and administrative harassment on campus.
৩. রক্তাক্ত সহযোদ্ধা ও কারাগারের দিনগুলো 3. Bloodied Comrades & Days of Imprisonment
বিরোধী রাজনীতি করার অপরাধে হামলা আর মামলা তখন নিত্যদিনের ঘটনা। ২০২২ সালের ৭ অক্টোবর রাজু ভাস্কর্যে শহীদ আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগ থেকেই আখতার হোসেন ও আকরাম হুসাইনসহ ২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সহযোদ্ধাদের কারাগারে রেখে রাজপথ ছাড়েননি তারেক রেজা; তাঁদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিগুলো সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। Attacks and false cases were everyday realities for practicing opposition politics. On October 7, 2022, BSL launched an armed attack on the 3rd martyrdom anniversary memorial of Abrar Fahad at Raju Sculpture. When the injured sought treatment at Dhaka Medical College Hospital, police arrested 24 leaders and activists—including Akhter Hossen and Akram Hossain—right from the emergency ward. Tareq Reza refused to leave the streets while his comrades were behind bars, playing an active role in organizing human chains and protests demanding their release.
৪. ২ ফেব্রুয়ারির হামলা ও অদম্য প্রত্যাবর্তন 4. The February 2 Attack & Unyielding Return
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ধারাবাহিক এই সংগ্রামের মূল্য তাঁকে দিতে হয় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি রাতে। টিএসসিতে কাওয়ালি আড্ডার প্রস্তুতিতে সহযোদ্ধা লুৎফর রহমানের ওপর ছাত্রলীগের হামলার পর ঢাকা মেডিকেল থেকে ফেরার পথে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলের পরপরই শহীদুল্লাহ হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারেক রেজাকে তুলে নিয়ে যায়। হলের ভেতর আটকে রেখে, শহীদ আবরার ফাহাদকে যেভাবে নির্যাতন করা হয়েছিল ঠিক সেভাবেই, প্রায় এক ঘণ্টা ধরে স্টাম্প ও বেল্ট দিয়ে তাঁকে নির্মম নির্যাতন করা হয়। পরে সহযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় অবশেষে তিনি উদ্ধার হন। He paid a heavy price for his relentless anti-fascist struggle on the night of February 2, 2023. Following a BSL attack on comrade Lutfor Rahman during preparations for a Qawwali gathering at TSC, a protest procession was brought out from Dhaka Medical. Immediately after the procession, BSL operatives abducted Tareq Reza from in front of Shahidullah Hall. Confined inside the hall, he was brutally tortured with cricket stumps and belts for nearly an hour, just as martyr Abrar Fahad had been, before finally being rescued through the efforts of his comrades and university teachers.
তাঁর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্রসংগঠনসমূহ এবং ইসলামী ছাত্র আন্দোলনসহ ক্যাম্পাসের সকল ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সুস্থ হয়েই তিনি পুনরায় ক্যাম্পাসে ফেরেন এবং ফ্যাসিবাদবিরোধী কাজ অব্যাহত রাখেন। The barbaric attack sparked widespread outrage across the campus. All anti-fascist student organizations—including Jatiyatabadi Chhatra Dal (JCD), left-leaning student bodies, and Islami Chhatra Andolan—strongly condemned and protested the assault. Upon recovery, he returned to the campus and resumed his anti-fascist activities with renewed resolve.
৫. পাঠচক্র ও নতুন রাজনীতির সন্ধানে 5. Study Circles & In Search of a New Politics
শুধু স্লোগানে যে ফ্যাসিবাদ হটানো যাবে না, তা ততদিনে স্পষ্ট। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আহনাফ সাঈদ খানের নেতৃত্বে ঢাবি শাখায় শুরু হয় তাত্ত্বিক কাজের নতুন ধারা, যেখানে 'পাঠচক্র সেল'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন তারেক রেজা। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের গঠনতন্ত্র লঙ্ঘন, অভ্যন্তরীণ অস্বচ্ছতা ও দলীয় লেজুড়বৃত্তির কারণে পুরোনো কাঠামোয় থাকা আর সম্ভব হচ্ছিল না। ২০২৩ সালের ২৩ জুলাই লেজুড়বৃত্তিক রাজনীতির কাছে মাথা নত না করার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ ও আহনাফদের সাথে একযোগে পদত্যাগ করেন ঢাবির ২১ নেতা। শেষ হয় একটি অধ্যায়, আর শুরু হয় নতুন রাজনীতির পথচলা। By then, it was clear that slogans alone could not dismantle fascism. Under the leadership of Asif Mahmud and Ahnaf Saeed Khan, a new stream of theoretical engagement began in the DU unit, with Tareq Reza taking charge as Coordinator of the 'Study Circle Cell'. However, constitutional violations, internal lack of transparency, and partisan subservience by the central leadership made remaining in the old structure impossible. On July 23, 2023, declaring their refusal to bow to subservient politics, 21 DU leaders—including Asif Mahmud, Ahnaf, and Tareq Reza—resigned collectively, closing one chapter and embarking on a new political journey.