তারেক রেজা - Tareq Reza

তারেক রেজা Tareq Reza

রাজনীতিক • মানবাধিকারকর্মী • সংগঠক Political Leader • Human Rights Activist • Organizer

জনগণই রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের ভাগ্য ও ভবিষ্যৎ তারাই ঠিক করবে। The people are the owners of the state. They will determine its fate and future.

"আমি আমার শত্রুর জন্যেও ইনসাফ চাই" - শহীদ শরীফ ওসমান বিন হাদী। "I want justice even for my enemies" - Shaheed Sharif Osman Bin Hadi.

প্রতিটি প্রাণ ও প্রকৃতির কল্যাণে নিবেদিত রাজনীতি হলো পরিবর্তনের জন্য পূর্বশর্ত। Politics dedicated to the welfare of every life and nature is a prerequisite for change.

সার্বভৌমত্ব Sovereignty
ইনসাফ Social Justice
সৃষ্টির সেবা Care for Creation

এক নজরে At a Glance

তারেক রেজা বাংলাদেশের একজন তরুণ রাজনীতিক, মানবাধিকারকর্মী ও সংগঠক। শৈশবে মাত্র দশ বছর বয়সে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার পর তিনি কওমী ও আলিয়া—উভয় শিক্ষাধারায় কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক ও ইসলামিক স্টাডিজের পাঠ সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজনীতির পাশাপাশি তিনি এলএলবি অধ্যয়ন করছেন। Tareq Reza is a young political leader, human rights activist, and organizer in Bangladesh. After memorizing the Holy Quran at age ten, he excelled across both Qawmi and Alia education streams before earning his Bachelor's degree in Sociology from the University of Dhaka. Alongside politics, he is currently pursuing an LLB degree.

২০১৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র রাজনীতিতে সক্রিয় তারেক রেজা মানবাধিকার প্ল্যাটফর্ম 'স্টুডেন্টস এগেইনস্ট টর্চার (SAT)'-এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র ঢাবি শাখার প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ছিলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি সম্মুখসারিতে নেতৃত্ব দেন এবং অভ্যুত্থান-পরবর্তী স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব হিসেবে ১,৪০০+ শহীদ ও ২০,০০০+ আহতের প্রাথমিক তালিকা প্রণয়ন করেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্য সচিব হন এবং বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডায়াসপোরা (মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন। Active in anti-fascist student politics at Dhaka University since 2019, Tareq Reza is a founding member of 'Students Against Torture (SAT)' and served as the founding Joint Convener of the Democratic Student Force (DSF), DU unit. He played a frontline role as a Central Coordinator during the July 2024 Mass Uprising and later, as Member Secretary of the Central Sub-Committee on Health, spearheaded the preliminary documentation of 1,400+ martyrs and 20,000+ injured warriors. A founding Joint Member Secretary of the National Citizen Party (NCP), he currently serves as the party's Organizing Secretary for the Middle East and Africa region.

জীবনগল্প পড়ুন Read Life Story
তারেক রেজা - Tareq Reza

উল্লেখযোগ্য কাজের মাইলফলক Key Historical Milestones

ফেব্রুয়ারি ২০২৫ – বর্তমান February 2025 – Present

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্ব Central Leadership in National Citizen Party (NCP)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্য সচিব, ঝিনাইদহ জেলার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং কেন্দ্রীয় 'ধর্ম ও সম্প্রীতি সেল'-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডায়াসপোরা (মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন। Following his roles as Founding Joint Member Secretary, Founding Convener of Jhenaidah District, and Secretary of the Religion and Harmony Cell, he currently serves as Organizing Secretary, Diaspora (Middle East & Africa Region) of the National Citizen Party (NCP).

জানুয়ারি ২০২৫ January 2025

কমনওয়েলথ ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব Represented Bangladesh at Commonwealth Youth Summit

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 'কমনওয়েলথ এশিয়ান ইয়ুথ অ্যালায়েন্স (CAYA) সামিট'-এ বাংলাদেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরে বক্তব্য প্রদান। Represented the youth leadership of Bangladesh at the Commonwealth Asian Youth Alliance (CAYA) Summit in Islamabad, articulating the aspirations of the July 2024 revolution.

আগস্ট – সেপ্টেম্বর ২০২৪ August – September 2024

১,৪০০+ শহীদের প্রাথমিক তালিকা ও আহতদের ডেটাবেজ প্রণয়ন Spearheaded the List of 1,400+ Martyrs & 20,000+ Injured

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত 'স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি'-র সদস্য সচিব হিসেবে ১,৪০০-এর বেশি শহীদ এবং ২০,০০০-এর বেশি আহতের প্রাথমিক তালিকা প্রণয়নে নেতৃত্ব প্রদান, যা যাচাই করে পরবর্তীতে সরকার প্রায় ১২,০০০ আহতের গেজেট প্রকাশ করে। As Member Secretary of the 'Central Sub-Committee on Health', led the preliminary documentation of 1,400+ martyrs and 20,000+ injured warriors, forming the basis for the official government gazette of nearly 12,000 injured warriors.

৪ আগস্ট ২০২৪ (দিবাগত রাত) August 4, 2024 (Late Night)

'লং মার্চ টু ঢাকা' ও কওমী মাদ্রাসার প্রতি ঐতিহাসিক আহ্বান Historic Call to Qawmi Madrasas for 'Long March to Dhaka'

'লং মার্চ টু ঢাকা' সফল করতে দেশের কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের রাজপথে নামার এবং আন্দোলনকারীদের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দেওয়ার ঐতিহাসিক ভিডিও বার্তা প্রদান। Delivered a historic viral video appeal calling upon Qawmi Madrasa students and teachers to join the 'Long March to Dhaka' and open madrasas to shelter protesters.

ভিডিও বার্তাটি দেখুন ➔ Watch Video Appeal ➔
১৭ জুলাই ২০২৪ July 17, 2024

প্রথম ৬ শহীদের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমামতি Led Historic Absentee Funeral Prayer for First 6 Martyrs

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম ৬ শহীদের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমামতি। Led the historic funeral prayer in absentia (gayebana janaza) at Dhaka University for the first six martyrs of the July Uprising, including Abu Sayed and Wasim Akram.

২০১৯ – ২০২৩ 2019 – 2023

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র আন্দোলন ও মানবাধিকার রক্ষা Anti-Fascist Student Struggle & Human Rights Documentation

ঢাবিতে ফ্যাসিবাদবিরোধী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলন, গণরুম ও গেস্টরুম নির্যাতন ও 'আয়নাঘর' বিরোধী সংগ্রাম, গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি শাখার প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক এবং SAT-এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মানবাধিকার ডকুমেন্টেশন। Frontline role in anti-fascist and anti-Indian hegemony movements at DU, fighting gono room and guestroom torture and Aynaghar (secret detention cells), serving as Founding Joint Convener of Democratic Student Force (DSF), DU, and documenting abuses with SAT.

লক্ষ্য ও রাজনৈতিক অঙ্গীকার Vision & Core Commitments

অটুট সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা Uncompromising Sovereignty & National Dignity

সব ধরনের বৈদেশিক আধিপত্যবাদ ও অসম চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা, ভূ-রাজনৈতিক স্বার্থ ও জাতীয় আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখা। দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গড়ে তোলা। Standing firm against all forms of foreign hegemony and unequal treaties to safeguard Bangladesh’s independence, geopolitical interests, and national dignity. Fostering an independent, self-respecting foreign policy that puts the people of Bangladesh first.

ইনসাফভিত্তিক রাষ্ট্র ও মানবাধিকার Just State & Human Rights

গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং রাষ্ট্রীয় নিপীড়নের চির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দল-মত, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। Putting a permanent end to enforced disappearances, extrajudicial killings, and state repression to establish the true rule of law. Ensuring fundamental human rights, freedom of expression, and access to justice for every citizen regardless of faith, class, or political belief.

সৃষ্টির সেবা ও সর্বজনীন কল্যাণ Care for Creation & Universal Welfare

কেবল মানুষের জন্যই নয়, বরং ‘খিদমাতুল খালক’ বা সৃষ্টির সেবার মহান দর্শন থেকে প্রাণিকুল, নদী, বন ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা। জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। Inspired by the philosophy of Khidmatul Khalq (Service to Creation), extending political responsibility beyond humans to protect wildlife, rivers, forests, and biodiversity. Championing climate justice and eco-friendly sustainable development for a livable future.

৪৭, ৭১ ও ২৪-এর পাটাতনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত New Political Settlement Rooted in '47, '71 & '24

১৯৪৭-এর আজাদী ও উপনিবেশবিরোধী লড়াই, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান—আমাদের জাতীয় ইতিহাসের এই তিনটি মূল ভিত্তিকে ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করা। এই তিন ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতাকে অবিচ্ছেদ্য রেখে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটানো এবং সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারের মাধ্যমে একটি নতুন ও জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা। Building the future of Bangladesh by embracing the three foundational pillars of our national history—the anti-colonial struggle of 1947, the Liberation War of 1971, and the historic July Uprising of 2024. Treating these historic struggles as an unbroken continuum to dismantle authoritarian structures and establish an accountable new political settlement through fundamental state and constitutional reforms.

জুলাই বিপ্লব ও ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের শহীদদের মর্যাদা রক্ষা Honoring Martyrs of the July Uprising & 16-Year Anti-Fascist Struggle

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও গণহত্যার বিচার নিশ্চিত করা। একইসাথে ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যাসহ বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, ‘আয়নাঘর’ ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হওয়া সকল শহীদ এবং মজলুমের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। Ensuring state recognition, rehabilitation, and justice for the martyrs and injured warriors of the July 2024 Mass Uprising. Simultaneously honoring the sacrifices and ensuring justice for all victims of the 16-year fascist regime, including the martyrs of the 2013 Shapla Chattar massacre, victims of enforced disappearances (Aynaghar), extrajudicial killings, and state repression.

ধর্মীয় সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ Religious Harmony & Inclusive Society

বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা। মাদ্রাসা ও সাধারণ শিক্ষাব্যবস্থার মধ্যকার কৃত্রিম বিভাজন দূর করে সকল ধারার তরুণ ও নাগরিকদের রাষ্ট্র গঠনের মূলধারায় ঐক্যবদ্ধ করা। Preserving Bangladesh’s centuries-old tradition of religious and social harmony. Bridging the artificial divide between Madrasa and general education streams to unite youth and citizens from all backgrounds into the mainstream of nation-building.

মিডিয়া ও ভিডিও আর্কাইভ Media & Video Archive

১৭ জুলাই ২০২৪ July 17, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছয় শহীদের গায়েবানা জানাজার ইমামতি Leading the Absentee Funeral Prayer for the First Six Martyrs at Dhaka University

আগস্ট – সেপ্টেম্বর ২০২৪ August – September 2024

১,৪০০+ শহীদের প্রাথমিক তালিকা প্রণয়ন ও স্বাস্থ্য উপকমিটির প্রেস ব্রিফিং Preliminary List of 1,400+ Martyrs & Health Sub-Committee Press Briefing