মক্তবের গালিচা থেকে রাজপথের মিছিলে: তারেক রেজার পথচলা From the Maktab Mat to the Streets of Resistance: The Journey of Tareq Reza
ফজরের আযানে শুরু Beginning with the Call of Fajr
১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর, রবিবার। তখনো ভোর হয়নি। ঝিনাইদহের আরাপপুরে নানাবাড়িতে জন্ম নিলেন তারেক রেজা, আর তার পরপরই ভেসে এল ফজরের আযান। আযানের ধ্বনির সঙ্গে মিশে গেল পরিবারের আনন্দ। Sunday, September 27, 1998. Dawn had yet to break. Tareq Reza was born at his maternal grandparents' home in Arappur, Jhenaidah, and moments later, the call to Fajr prayer echoed across the neighborhood—blending seamlessly with the family's joy.
উত্তরাধিকারের শিকড় Roots of Heritage
প্রতিবাদ তাঁর রক্তেই। প্রপিতামহ ছিলেন স্বদেশী আন্দোলনের কর্মী। দাদা ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার পর হন ইউনিয়ন চেয়ারম্যান। পরে বাকশাল গঠিত হলে নীতির প্রশ্নে আওয়ামী লীগ ছেড়ে দেন। যুদ্ধের দিনগুলোতে দাদাবাড়িতে বসেছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প। সেখানে এগারো বছরের এক কিশোর গভীর রাত পর্যন্ত মায়ের সঙ্গে ভাত রেঁধে যোদ্ধাদের খাওয়াতেন। সেই কিশোরই তাঁর বাবা। দাদা বা বাবা কেউই মুক্তিযোদ্ধা সনদ নেননি। দেশের জন্য যা করেছেন, তা সনদের জন্য করেননি। Resistance runs in his blood. His great-grandfather was an activist in the anti-colonial Swadeshi movement. His grandfather was an organizer of the 1971 Liberation War and served as a Union Chairman after independence, later leaving the Awami League on principle when BAKSAL was formed. During the war, his ancestral home served as a makeshift camp for freedom fighters, where an eleven-year-old boy stayed up late into the night helping his mother cook rice to feed the fighters. That boy was his father. Neither his grandfather nor his father ever sought a freedom fighter certificate; what they did for the country was never for official recognition.
বাবা ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এখন অবসরে আছেন। শিক্ষক হিসেবে তিনি বহু ছাত্রের জীবনদর্শন বদলে দিয়েছেন। মা গৃহিণী। বাবার সততা আর সারল্য ছেলে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। His father is the retired Acting Principal of Shishukunja School and College in Jhenaidah, a teacher who shaped the life philosophy of countless students. His mother is a homemaker. Tareq inherited his father's integrity and simplicity as a natural legacy.
কুরআনের আলোয় শৈশব Childhood Illuminated by the Quran
বাবার স্বপ্ন ছিল, ছেলে একদিন ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর মতো আলেম হবে, বিশ্ববিদ্যালয়ে পড়াবে। সেই আশায় তাঁকে ভর্তি করান এই মহান আলেমের প্রতিষ্ঠান আল-ফারূক একাডেমিতে। সেখানেই তাঁর হাতেখড়ি, আর শিক্ষক হিসেবে পেয়েছেন স্বয়ং তাঁকেই। His father dreamed that his son would one day become an Islamic scholar and university professor like Dr. Khondokar Abdullah Jahangir (Rahimahullah). With that hope, he enrolled Tareq at Al-Faruq Academy, founded by the great scholar himself, where Tareq began his early education and had the privilege of learning directly from him.
প্রথম শ্রেণির পর হিফজখানায় ভর্তি হন, আর মাত্র দশ বছর বয়সে হাফেজ হন। এরপর 'পিএইচপি কুরআনের আলো'সহ নানা জাতীয় হিফজ প্রতিযোগিতায় একের পর এক স্বীকৃতি পান। হিফজ শেষে সরাসরি পঞ্চম শ্রেণিতে ভর্তি হন, আর সে বছরই সমাপনী পরীক্ষায় জেলায় তৃতীয় হয়ে বৃত্তি পান। After completing first grade, he entered the Hifz department and memorized the entire Holy Quran by the age of ten. He went on to earn numerous accolades in national competitions, including 'PHP Quraner Alo'. Upon completing his Hifz, he enrolled directly into the fifth grade and placed third in the district in the primary terminal examination, earning a scholarship.
দুই ধারার মেলবন্ধন Convergence of Two Streams
এরপর পড়াশোনা চলে দুই ধারায় একসঙ্গে। কওমি মাদ্রাসায় পড়েছেন মাদানি ও কদীম নেসাবের সমন্বয়ে, পাশাপাশি দিয়েছেন আলিয়া মাদ্রাসার বোর্ড পরীক্ষা। ২০১৬ সালে দাখিল শেষে চলে আসেন ঢাকার মারকাযুল কুরআনে। ২০১৮ সালে আলিম পরীক্ষায় খুলনা বিভাগে তৃতীয় হয়ে পান ট্যালেন্টপুল বৃত্তি। Subsequently, his education progressed across two parallel tracks. He studied a combined curriculum of Madani and Qadim Nisab in the Qawmi Madrasa system while simultaneously appearing for Alia Madrasa board examinations. After completing his Dakhil (SSC equivalent) in 2016, he moved to Markazul Quran in Dhaka. In the 2018 Alim (HSC equivalent) examination, he secured third place in the Khulna Division with a Talentpool scholarship.
তবে এ সময়ের বড় অর্জন কোনো সনদ নয়, বরং দৃষ্টিভঙ্গি। কয়েকজন উদার ও দূরদর্শী শিক্ষকের সান্নিধ্যে তাঁর মনে উদারতার বীজ বোনা হয়। তখন থেকেই তাঁর মধ্যে দুটি তাগিদ জন্মায়: দুনিয়াকে গভীরভাবে জানা, আর ইসলামের বার্তা সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। Yet the greatest takeaway from this period was not a certificate, but a worldview. Mentored by several open-minded and far-sighted teachers, the seeds of intellectual openness were sown in him, giving rise to two enduring urges: to understand the world deeply and to convey the message of Islam to people in an accessible manner.
শৈশব-কৈশোরেই রাজনীতি তাঁকে নাড়া দিতে শুরু করে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে তিনি একটু একটু করে রাজনীতি বুঝতে শুরু করেন। ২০১৩ সালে, তখনো মাদ্রাসার ছাত্র, শাপলা চত্বরের গণহত্যা তাঁর মনে স্থায়ী দাগ কেটে যায়। সেই ক্ষত থেকে জন্ম নেয় এক বিশ্বাস: জালেমের পতনের জন্য লড়তে গঠনমূলক লড়াই চালিয়ে যেতে হবে। Politics began to stir his conscience early on. He started grasping political realities following the 2009 BDR carnage. In 2013, while still a madrasa student, the Shapla Chattar massacre left a permanent mark on his mind—forging a conviction that tyranny must be fought and brought down.
ইবনে খালদুনের পথে On the Path of Ibn Khaldun
আলিমের পর কুরআন-সুন্নাহর বাইরের জ্ঞানও তাঁকে টানতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়ে পড়ার সুযোগ ছিল, তবু তিনি বেছে নেন সমাজবিজ্ঞান। এর পেছনে ছিলেন ইবনে খালদুন, আর ছিল একজন মুসলিম সমাজবিজ্ঞানী হওয়ার স্বপ্ন। এই বিভাগ থেকেই তিনি স্নাতক সম্পন্ন করেন। After passing his Alim exams, fields of knowledge beyond traditional texts began calling to him. Despite having the opportunity to study various subjects at the University of Dhaka, he chose Sociology—inspired by Ibn Khaldun and the dream of becoming a Muslim sociologist. He completed his bachelor's degree from this department.
সমাজবিজ্ঞান তাঁকে দিয়েছে সমাজ ও রাষ্ট্রকে বড় পরিসরে দেখার চোখ। মাদ্রাসা আর সাধারণ শিক্ষা, দুই জগতের অভিজ্ঞতা থেকে তিনি একটি গভীর ফাটল চিনতে পারেন। দুই পক্ষ একে অপরকে প্রায় 'ভিনগ্রহের মানুষ' ভাবে, আর এই মনস্তাত্ত্বিক দূরত্বই সমাজকে ভেতর থেকে ভাগ করে রেখেছে। তিনি এটাও বোঝেন যে রাজনীতি ছাড়া সমাজ বদলানো প্রায় অসম্ভব। Sociology gave him the lens to view society and the state on a broader canvas. Having lived through both madrasa and general education, he recognized a deep fault line: the two sides often view each other almost as 'aliens,' a psychological divide that fractures society from within. He also realized that transforming society without politics is nearly impossible.
প্রতিরোধের দীক্ষা Initiation into Resistance
২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে সরব থাকায় নিজ এলাকায় তিনি ক্ষমতাসীনদের চক্ষুশূল হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের হলে তখন সিট পেতে হলে ছাত্রলীগের দাসত্ব মেনে নিতে হতো। তিনি তাদের কর্মসূচি এড়িয়ে চলতেন। Being vocal during the 2018 Quota Reform and Safe Roads movements made him a target of the ruling party in his hometown. At the university, securing a residential hall seat required submission to the dominance of the Bangladesh Students' League (BSL), whose programs he consistently avoided.
মোড় ঘুরে যায় ২০১৯ সালের অক্টোবরে, আবরার ফাহাদ শহীদ হওয়ার পর। তিনি ছাত্রলীগের নির্যাতনে হল ছেড়ে দেন এবং প্রকৃত বিরোধী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তখন ক্যাম্পাসে একমাত্র ছাত্র অধিকার পরিষদই প্রকৃত বিরোধী রাজনীতির সাহস দেখাত। কোভিডের পর আনুষ্ঠানিকভাবে যোগ দেন। গেস্টরুম নির্যাতন থেকে দ্রব্যমূল্য পর্যন্ত প্রায় প্রতিটি জুলুমের প্রতিবাদে তাঁকে রাজপথে পাওয়া যেত। The turning point came in October 2019 following the martyrdom of Abrar Fahad. Leaving the hall amid BSL persecution, he actively joined opposition student politics through the Bangladesh Students' Rights Council (BSRC; Chhatra Odhikar Parishad)—the only platform then daring to practice genuine opposition on campus. Joining formally after the COVID hiatus, he stood at the forefront of protests against everything from guestroom torture to rising commodity prices.
২০২১ সালে তিনি মানবাধিকার উদ্যোগ স্টুডেন্টস এগেইনস্ট টর্চার (SAT)-এর প্রতিষ্ঠাতা সদস্য হন। দুই বছর ধরে SAT ক্যাম্পাসের গণরুম আর গেস্টরুমের নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করে। এর মূল্যও তাঁকে দিতে হয়েছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ তাঁকে অপহরণ করে শহীদুল্লাহ হলে নিয়ে যায়। সেখানে শহীদ আবরার ফাহাদকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ঠিক সেভাবেই প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে নির্মম নির্যাতন করা হয়, পরে একজন সহকারী প্রক্টর এসে তাঁকে উদ্ধার করেন। শরীর ভেঙে পড়েছিল, মনোবল ভাঙেনি। সুস্থ হয়ে তিনি আবার রাজপথে ফেরেন। In 2021, he became a founding member of the human rights initiative Students Against Torture (SAT), which documented gono room (overcrowded mass dormitory rooms) and guestroom abuses across campus for two years. He paid a heavy price for this work. On February 2, 2023, BSL operatives abducted him to Shahidullah Hall and subjected him to nearly an hour of brutal torture, just as martyr Abrar Fahad had been tortured, before an Assistant Proctor rescued him. Though his body was battered, his resolve remained unbroken, and he returned to the streets upon recovery.
নতুন রাজনীতির সন্ধানে In Search of a New Politics
২০২৩ সালের জুলাইয়ে নীতিগত মতবিরোধ ও অভ্যন্তরীণ অস্বচ্ছতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সঙ্গে একযোগে তিনি ছাত্র অধিকার পরিষদ ছেড়ে দেন। এরপর মাহফুজ আলম ও নাহিদ ইসলামের পাঠচক্রভিত্তিক গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়, আর সেই বোঝাপড়া থেকে জন্ম নেয় গণতান্ত্রিক ছাত্রশক্তি। সংগঠনটি অল্প দিন টিকেছিল, কিন্তু ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। In July 2023, over policy differences and internal lack of transparency, he and his Dhaka University comrades collectively resigned from BSRC. Extensive study-circle discussions with the intellectual group led by Mahfuj Alam and Nahid Islam gave birth to Democratic Student Force (DSF). Though short-lived, the organization left a profound mark on history, with Tareq serving as the founding Joint Convener of its Dhaka University unit.
জুলাই July
১৪ জুলাই ২০২৪। শেখ হাসিনা আন্দোলনকারীদের 'রাজাকার' বললেন, আর হলপাড়া থেকে স্লোগান উঠল: "তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার!" তিনি তখন অসুস্থ, দুই সপ্তাহের বেডরেস্টে ছিলেন। সেই বেডরেস্ট ফেলেই রাস্তায় নেমে আসেন এবং সমন্বয়কের দায়িত্ব নেন। July 14, 2024. When Sheikh Hasina labeled the protesters 'Razakars', slogans erupted from the university halls. Despite being on a doctor-mandated two-week bed rest due to illness, Tareq left his bed, took to the streets, and assumed responsibility as a coordinator.
১৫ জুলাইয়ের হামলার পর ১৬ জুলাই ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে ওঠে। ১৭ জুলাই আন্দোলনের প্রথম শহীদদের ঐতিহাসিক গায়েবানা জানাজা হয়। সেখানে ছিলেন আবু সাঈদ, ওয়াসিম, শান্তসহ আরও শহীদ। সেই জানাজায় ইমামতি করেন তিনি। পরে জুলাইয়ের আরও বহু শহীদের জানাজাও তিনি পড়িয়েছেন। ১৯ জুলাই রাতে খবর আসে, মিরপুরে মাথায় গুলি লেগে শহীদ হয়েছেন তাঁর দূর সম্পর্কের চাচাতো ভাই আসিফ ইকবাল। সেই রাতে যেন মাথায় কাফন বেঁধে শপথ নেন, হাসিনার পতন না দেখে থামবেন না। Following the attacks of July 15 and resistance on July 16, the historic gayebana janaza for the movement's first martyrs—including Abu Sayed, Wasim, and Shanto—was held on July 17, led by Tareq as Imam. On the night of July 19, news arrived that his distant cousin Asif Iqbal had been shot dead in Mirpur. That night, he vowed not to stop until the regime fell.
৪ আগস্ট রাতে 'লং মার্চ টু ঢাকা' এক দিন এগিয়ে আনা হয়। কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে কওমি পটভূমি থেকে আসা একমাত্র মানুষ ছিলেন তিনি। সেই রাতে এক ভিডিও বার্তায় কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের রাজপথে নামার ডাক দেন। পরদিন বহু মানুষ সেই ডাকে সাড়া দেন। On the night of August 4, as the 'Long March to Dhaka' was moved forward by a day, Tareq—the only central coordinator from a Qawmi Madrasa background—released a video appeal urging Qawmi students and teachers to take to the streets. Thousands answered that call the next day.
অভ্যুত্থানের পর: সেবার দায় After the Uprising: Duty of Care
আন্দোলন চলাকালেই আহতদের সেবা আর শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্ব পান তিনি। ৫ আগস্টের পর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি গঠন করে, আর সদস্য সচিব হিসেবে তিনি এর নেতৃত্ব দেন। সবচেয়ে কঠিন কাজ ছিল প্রকৃত আহতদের প্রতারকদের থেকে আলাদা করা। উপকমিটির তৈরি প্রাথমিক তালিকা যাচাই করেই সরকার প্রায় ১২,০০০ আহতের গেজেট প্রকাশ করে। এর আগে উপকমিটি ১,৪০০-এর বেশি শহীদ এবং ২০,০০০-এর বেশি আহতের প্রাথমিক তালিকা তৈরি করেছিল। During the uprising itself, he was entrusted with coordinating care for the injured and liaising with martyrs' families. After August 5, the Ministry of Health formed the Central Sub-Committee on Health, which he led as Member Secretary. Amid the difficult task of separating genuine victims from fraudsters, the sub-committee compiled a preliminary list of over 1,400 martyrs and more than 20,000 injured—forming the basis for the government's official gazette of nearly 12,000 injured warriors.
বর্তমান Present
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলের যুগ্ম সদস্য সচিব হন। বর্তমানে তিনি দলের সাংগঠনিক সম্পাদক, ডায়াসপোরা (মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল)। রাজনীতির পাশাপাশি এখন এলএলবি পড়ছেন। When the National Citizen Party (NCP) was formed on February 28, 2025, he became its Joint Member Secretary. Currently, he serves as the party's Organizing Secretary, Diaspora (Middle East & Africa Region), while pursuing his LLB degree alongside politics.
মক্তবের সেই ছোট্ট হাফেজ আজ রাজপথের সংগঠক। পথ বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি। তিনি এখনো বিভক্ত সমাজের মাঝে সেতু গড়তে চান, আর জুলুমের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে চান। ইবনে খালদুন যে সামাজিক বন্ধনের কথা বলেছিলেন, সেই বন্ধনই তাঁর রাজনীতির মূল সুর। The young Hafiz from the Maktab is today a street organizer. The path has evolved, but the goal remains unchanged: building bridges across a divided society and standing firm for truth against injustice. The social cohesion that Ibn Khaldun spoke of remains the core melody of his politics.